বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন সায়ন্তিকা - The News Lion

বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন সায়ন্তিকা

 


দি নিউজ লায়নঃ বাঁকুড়ার বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আস্বাস দিলেন তৃনমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । এদিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূলের একটি প্রতিনিধি দল বাঁকুড়ার সোনামুখী , পাত্রসায়ের ও ইন্দাস ব্লকের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকার একাধিক গ্রাম ঘুরে দেখেন । দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমাগত জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়ার ওই তিন ব্লকের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল । 


দামোদরের তীরে বালির অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল সোনামুখী ব্লকের সমিতি মানা , কেনেটি মানা সহ বিভিন্ন গ্রাম । পাত্রসায়ের ব্লকের চর গোবিন্দপুর , ঘোড়াডাঙ্গা , তাসুলি পাঁচপাড়া এলাকাও দামোদরের জলে জলমগ্ন হয়ে পড়ে । জলমগ্ন হয় ইন্দাস ব্লকের ভগবতিপুর ,সোমসার সহ বেশ কয়েকটি গ্রাম । সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল নেতা সমির চক্রবর্তী , বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা , বিষ্ণুপুর সাঙ্গঠনিক জেলার যুব তৃনমূল সভাপতি অর্চিতা বিদ সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন । পরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “ এই এলাকায় ফসল সহ মানুষের সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ।


 এলাকার মানুষের দুর্দশার সীমা নেই । আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে সবকিছু দেখে গিয়ে তাঁকে রিপোর্ট দেব । পাশাপাশি এই এলাকার মানুষের দ্রুত সমস্যা সমাধানের জন্য বাঁকুড়ার জেলা শাসকের সঙ্গেও কথা বলব” । তৃনমূল নেতা সমির চক্রবর্তী বলেন, “ সোনামুখী বিধানসভা দীর্ঘদিন সিপিএম এর দখলে ছিল । এখন বিজেপির দখলে । বিষ্ণুপুর লোকসভাটিও বিজেপির দখলে । বিধায়ক ও সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় খুব সহজেই এই এলাকায় বন্যা নিয়ন্ত্রনের স্থায়ী সমাধান করা সম্ভব হত । কিন্তু তাঁরা কিছুই করেননি । তাঁর ফল সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে” ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.